× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবির ট্রেজারের বিরুদ্ধে গরু লুটের অভিযোগ

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৫ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হামলা করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গরু লুটের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারারসহ তার ভাইদের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন মুলাদী উপজেলার বাসিন্দা নান্নু হাওলাদার।

বেঞ্চ সহকারী মো. ফেরদৌস আলম জানান, জ্যেষ্ঠ হাকিম সুমাইয়া রিজভী মৌরি নালিশী মামলা হিসেবে রুজু করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য মুলাদী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মুলাদী থানার ওসি মো. জাকারিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আদালতের এ ধরনের কোন আদেশ এখনো পাইনি। পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।’ 

নান্নু হাওলাদার উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মৃত মফছের হাওলাদারের ছেলে।

আসামিরা হলেন-কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো আসাদুজ্জামান, ভাই এ্যাড. ওহিদুজ্জামান বিপ্লব, তৌহিদুজ্জামান, নুরুজ্জামান ও খালেকুজ্জামান।

মামলার এজহার থেকে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আসাদুজ্জামানসহ নান্নু হাওলাদার ও তার ভাইয়ের জমি দখল করেছে। দখল ছেড়ে দেওয়ার কথা বললে তারা ক্ষিপ্ত হয়। গত ১৯ ফেব্রুয়ারি রাত ১টার দিকে আসাদুজ্জামান ও তার ভাইয়েরাসহ ৮ থেকে ১০ জন লোক দা, শাবল, হাতবোমা নিয়ে হামলা চালিয়ে নান্নু হাওলাদারকে মারধর করে এবং ঘর ভাঙচুর করে। এসময় তার ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে হামলাকারীরা ৪ থেকে ৫টি হাতবোমার বিস্ফোরণ করে ১টি গাভী ও ১টি বাছুর নিয়ে চলে যায়।

এ্যাড. ওহিদুজ্জামান বিপ্লব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে শুনেছি। যা হাস্যকর। আমার কেউ গ্রামে থাকি না। গত ২ ফেব্রুয়ারী তাদের বাড়ি লুট হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় তিনি মামলা করেছেন। এর পাল্টা হিসেবে তাদের বিরুদ্ধে মামলা করেছে প্রতিপক্ষ।’

এ্যাড. বিপ্লব বলেন, ‘টুমচর গ্রামে দীর্ঘদিন ধরে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে খুনাখুনি, হামলা, মামলা ও লুটসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড হয়। গ্রামে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বরিশাল, মাদারীপুর ও শরিয়তপুর জেলা পুলিশ নিয়ে একটি শান্তি সমাবেশ করা হয়। এ কারণে যারা লুটপাট ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফায়দা লুটতে পারে না, তারাই আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে এবং মালামাল লুট করেছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি বিভিন্ন সময় গ্রামের বাড়িতে গেলে মানুষকে সচেতন করার চেষ্টা করি। এতে কিছু দুস্কৃতিকারী ফায়দা নেওয়ার সুযোগ বঞ্চিত হয়। তারা লোকজনকে প্ররোচিত করে আমার গ্রামের বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটিয়েছে। এখন শুনতে পাচ্ছি, তারা মামলাও করেছে।’

ট্রেজারার বলেন, ‘আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দুস্কৃতিকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। তা নাহলে একটি সমাজ শেষ হয়ে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা