× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ভবন চালু হলে রোগীর চাপ সামালানো সহজ হবে : মাশরাফি

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৭ পিএম

নড়াইল সদর হাসপাতাল পরদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। প্রবা ফটো

নড়াইল সদর হাসপাতাল পরদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। প্রবা ফটো

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, হাসপাতালে বেডের সংখ্যা ১০০ হলেও রোগী আছে ৩ শতাধিক। জুনে নির্মাণাধীন আড়াইশো বেডের ভবনটি স্থানান্তরের কথা আছে। সেটি চালু হলেও রোগীর চাপ সামলাতে যথেষ্ট না হলেও সমস্যা কিছুটা লাঘব হবে।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর হাসপাতাল পরদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 

এসময় মাশরাফি বলেন, ‘চিকিৎসা খাতে জনবল সংকট রয়েছে এটা যেমন সত্য, পাশাপাশি আন্তরিকতার সঙ্গে কাজ করলে সংকট কিছুটা হলেও পূরণ করা সম্ভব।’

হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিবেশের ব্যাপারে তিনি বলেন, ‘হাসপাতালের স্বাস্থ্যসেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতার পরিবেশ শুধু চিকিৎসক ও স্টাফদের ওপর ছেড়ে দিলেই ঠিক থাকে না। হাসপাতালে যারা আসেন তারা নিজের বাড়ি ও নিজের জিনিস মনে করে ব্যবহার করলে এসব সংকট অনেকাংশেই দূর হবে।’

এসময় রোগীদের ওষুধসহ মৌলিক যেসব সমস্যা আছে তা সমাধানে যতদ্রুত সম্ভব গুরুত্বসহকারে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাসও দেন মাশরাফি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা