× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে চিত্র শিল্পকর্মের প্রদর্শনী : যুদ্ধ নয় শান্তি চাই, নিরাপদ পৃথিবী চাই

কুড়িগ্রাম প্রডিতবেক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২০ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৮ পিএম

কুড়িগ্রামে শিশু চিত্র শিল্পীরা ছবি আঁকায় ব্যস্ত। প্রবা ফটো

কুড়িগ্রামে শিশু চিত্র শিল্পীরা ছবি আঁকায় ব্যস্ত। প্রবা ফটো

সারা বিশ্বে যুদ্ধের প্রতিবাদ হিসেবে কুড়িগ্রামে চিত্রকর্ম প্রদর্শনী আয়োজন করেছে সৃজনীদের আসর কুড়িগ্রাম নামের একটি সংগঠন। ‘যুদ্ধ নয় শান্তি চাই, নিরাপদ পৃথিবী চাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে শিশু শিল্পীদের চার শতাধিক চিত্রকর্ম নিয়ে চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয়ে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রামে পৌর শহরের কলেজ মোড়ে সাধারণ পাঠাগারে এ চিত্র কর্মশালা শুরু হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন।

এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ ওয়াহিদ জামান, খ্যাতিমান চিত্রশিল্পী রেজাউল হক লিটন, কুড়িগ্রামের নাগরিক সমাজের প্রতিনিধি একেএম সামিউল হক নান্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

চিত্র কর্মে অংশ নেওয়া চতুর্থ শ্রেণির ছাত্র ফারহান বিন আলম বলে, আমি বিভিন্ন রং দিয়ে শান্তির প্রতীক পায়রার ছবি এঁকেছি। এখানে অংশগ্রহণ করে খুব ভালো লেগেছে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই।

সৃজনীদের আসরের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু বলেন, কর্মশালার মাধ্যমে শিশুরা আধুনিক শিল্পকর্ম বিষয়ক ধারণা পাবে। পাশাপাশি তাদের আঁকা ছবি বিক্রি করে অর্জিত অর্থ সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে ব্যবহার করা হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম বলেন, শুধু ঢাকা শহরে নয়, বাইরে প্রতিটি জেলায় এমন চিত্র কর্ম আয়োজন করা হবে। যাতে শিশুরা তাদের মেধা বিকাশের পাশাপাশি শিল্প জগতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে। শিশুদের ভবিষ্যৎ পৃথিবী হবে শান্তি ও সম্ভাবনার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা