× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে জব্দ ৫০ মণ জাটকা গেল এতিমখানায়

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৪ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৫ পিএম

মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। প্রবা ফটো

মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। প্রবা ফটো

লক্ষ্মীপুরে রায়পুরে জব্দ হওয়ায় ৫০ মণ জাটকা ১৯টি এতিমখানাসহ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর চান্দার খাল পুরান বেড়ি এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ও কোস্টগার্ডের রায়পুর কন্টিজেন্ট কমান্ডার ছিদ্দিকুর রহমান। অভিযান অনুমান করতে পেরে দুটি নৌকা রেখে ব্যবসায়ী, জেলে ও মাঝিমাল্লারা পালিয়ে যায়। নৌকা দুটিও জব্দ করা হয়েছে। 

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শুক্রবার ভোট ৬টা থেকে মেঘনা নদীর চান্দার খাল পুরান বেড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাটকাগুলো বরিশাল থেকে রায়পুর রুট দিয়ে পাচার করা হচ্ছিল। অভিযান অনুমান করতে পেরে নৌকা আর মাছ রেখে ব্যবসায়ী, জেলে ও মাঝিমাল্লারা পলিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাছগুলো জব্দ করে নিয়ে আসা হয়। এতে ৫০ মণ জাটকা ও কিছু পোয়া মাছ ছিল। 

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিনের নির্দেশে জাটকাগুলো ১৯টি এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা