সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১২ পিএম
শুক্রবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে নারীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রবা ফটো
ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাতক্ষীরায় খুব দ্রুত সময়ের মধ্যে তরুণ-তরুণীদের জন্য ১৩০ কোটি টাকা ব্যয়ের শেখ কামাল ডিজিটাল কম্পিউটার ল্যাব তৈরি হবে। সেখান থেকে প্রতি বছর ২ হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষণ করা হবে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে ‘হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় নারীদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সাতক্ষীরার ৭ উপজেলায় কম্পিটারে ল্যাব হবে। সেখান থেকে প্রতি বছর ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি হবে। আগামী ছয় মাসের মধ্যে সাতক্ষীরার স্কুল কলেজ, মাদ্রাসা ভূমি অফিসে হাই স্প্রিড ইন্টারনেট সেবা দেওয়া হবে। খুব শিগগিরই দেশের মানুষ অল্প মূল্যে হাই স্প্রিড ইন্টারনেট সেবা পাবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশে স্মার্ট পোস্ট অফিসে স্মার্ট সার্ভিস পয়েন্ট করা হবে। নারীরা সমাজে যেন পিছিয়ে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী এ উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, কেউ বিশ্বাস করেনি মাত্র ১৩ বছরের বাংলাদেশ ডিজিটাল হবে। সাতক্ষীরায় বসে রপ্তানি আয় করা সম্ভব সেটা নারীরা প্রমাণ করেছে। জেলার ৭৮টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার একজন পুরুষের পাশাপাশি নারী সেবা দিয়ে আসছে। বর্তমানে দেশের প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধেক নারী দেখতে পাবেন। নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। জননেত্রী শেখ হাসিনার একটা সিদ্ধান্ত বদলে দিয়েছে সামাজিক পেক্ষাপট। নারীরা বর্তমানে পরিবারের একটি সম্পদ। যৌতুকের অভিশাপ থেকে নারীদের বিরত রাখতে প্রধানমন্ত্রী সামাজিক ভাবে উদ্যোগ নিয়েছেন। তার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে রূপান্তিত হতে চলেছে।
অনুষ্ঠানে উক্ত প্রকল্পের সাতক্ষীরায় হার পাওয়ার প্রকল্পের অন্তর্ভুক্ত কলারোয়া, তালা ও সাতক্ষীরা সদর উপজেলার নারী আইটি সেবাদাতা ক্যাটাগরির মোট ২৪০ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, ফিরোজ আহমেদ স্বপন এমপি, আশারাফুজ্জামান আশু এমপি, নবনির্বাচিত সংরক্ষিত সংসদ সদস্য লাইলা পারভীন সেজঁতি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, হার প্রকল্পের উপপরিচালক নিলুফার ইয়াসমিন।
অনুষ্ঠানে সম্প্রতি করোনাকালীন সময়ে বাড়িতে বসে তথ্য ও প্রযুক্তির সহায়তায় জেট ফাইটার বিমান আবিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় আড়োলেন তোলায় সাতক্ষীরার তালা উপজেলার বোরহানউদ্দিকে প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে বোরহানের হাতে একটি ল্যাপটপ তুলে দেন প্রতিমন্ত্রী।