ভোলা সংবাদদাতা
প্রকাশ : ৩১ জুলাই ২০২২ ১৫:৫৩ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২২ ১৭:২৫ পিএম
ভোলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ভোলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ‘অর্ধশতাধিক’।
সদর উপজেলার মহাজনপট্টিতে আজ রবিবার বেলা ১১টার দিকে এই সংর্ঘষ হয়।
নিহত মো. আবদুর রহিম সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ডাকলে এই সংঘর্ষ বাধে।
বিএনপির দাবি, পুলিশ অতর্কিতভাবে তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে গুলি চালিয়েছে।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করছিল। সেখানে পুলিশ এসে বাধা দেয়। প্রতিবাদ করলে পুলিশ লাঠি দিয়ে পেটানো শুরু করে। এতে দুই পক্ষের সংঘর্ষ হয়।
“সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আমাদের এক কর্মী নিহত হন। আহত হন ৪৫ জন।”
তবে পুলিশ দাবি করছে, বিএনপির নেতা-কর্মী কাছে অস্ত্র ছিল। এবং তারা পুলিশের ওপর চড়াও হয়েছিল। জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “বিএনপির সমাবেশ করার অনুমতি ছিল। মিছিল করার অনুমতি ছিল না। বিএনপির নেতা-কর্মীরা অস্ত্র বহন করে। তারা পুলিশের ওপর চড়াও হয়। তবে আবদুর রহিম কার গুলিতে মারা গেছেন তা তদন্ত না করে বলা যাচ্ছে না।”সংঘর্ষে পুলিশের আট সদস্য আহত হন বলে জানান পুলিশ সুপার।
প্রতিনিধি/টিকে