× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গুণময় পোদ্দার আর নেই

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২৫ এএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৪ এএম

ডা. গুণময় পোদ্দার। ফাইল ফটো

ডা. গুণময় পোদ্দার। ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রামগঞ্জ উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মারা যান তিনি।

জানা গেছে, বুধবার ঢাকা থেকে আসার পর সন্ধ্যায় রামগঞ্জ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ব্যাডমিন্টন ম্যাচে অংশ নেন গুণময় পোদ্দার। খেলা শেষে অন্য অতিথিদের সঙ্গে বসে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুণময় পোদ্দার ২০১৭ সালে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি দীর্ঘদিন এ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ডা. গুণময় পোদ্দারের স্ত্রী ও এক ছেলে রয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা