× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রদ্ধা নিবেদন শেষ হতে না হতে পুষ্পস্তবক ময়লার ট্রাকে!

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৩ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৪ পিএম

টাঙ্গাইলে শহীদ মিনার থেকে শ্রদ্ধা নিবেদনের ফুল সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। প্রবা ফটো

টাঙ্গাইলে শহীদ মিনার থেকে শ্রদ্ধা নিবেদনের ফুল সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। প্রবা ফটো

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল থেকেই সেখানে ঢল নামে নানা শ্রেণি পেশার মানুষের। কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পরক্ষণেই ফুলের তোড়া ও পুষ্পস্তবক সরিয়ে নেয় টাঙ্গাইল পৌরসভা। এতে বীর মুক্তিযুদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। 

বুধবার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ স্থানীয় সংসদ সদস্য প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন সরকারি-বেসকারি সংস্থা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শুরু করে। পর্যায়ক্রমে বুধবার বেলা ১১টা পর্যন্ত চলে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো কার্যক্রম। কিন্তু দুপুর ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ময়লার গাড়ি এসে শহীদ মিনারের পাশে দাঁড়ায়। এ সময় পৌরসভার কয়েকজন কর্মচারী শ্রদ্ধাঞ্জলির ফুলের তোড়া শহীদ বেদী থেকে তুলতে থাকে। পৌরসভার গাড়িতে তুলে সেগুলো তারা অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

এ বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন জেলার বীর মুক্তিযোদ্ধারাসহ নাগরিক-সমাজের লোকজন। বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আজাদ বলেন, যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মহান ভাষা আন্দোলনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু টাঙ্গাইল পৌরসভা এমন অবিবেচক হলো কীভাবে। তারা কয়েক ঘণ্টার মধ্যেই শহীদ বেদীর ফুল তুলে নিয়ে গেল। এতে করে শহীদদের প্রতি চরম অবমাননা করা হয়েছে। 

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, ভবিষ্যতে এমন ঘটবে না। আমরা সচেতন থাকব। বরাবরের মতো এ বছরও দুপুরের আগেই ফুলগুলো সরিয়ে ফেলা হয়েছে। তবে বিকালের পর অপসারণ করা হলে ভালো হতো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা