× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৩ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে ভুট্টাক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর-ধোপাখালী গ্রামের ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মজনু খাঁ ওরফে ফজলু উপজেলার সন্তোষপুর গ্রামের কাশেম আলীর ছেলে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড অপস্) আলাউদ্দিন আল আজাদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১১টার দিকে ভুট্টাক্ষেতে ফজলুকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ফজলুর মৃত্যু কী কারণে হয়েছে তা জানতে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তার সঙ্গে কারও শত্রুতা ছিল কি না তাও জানার চেষ্টা করছে পুলিশ। 

ফজলুর স্ত্রী শিরিনা জানান, ফজলু পেশায় একজন ভ্যানচালক। সকালে মাঠে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর বেলা ১১টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা