× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘ‌র্ষে ২ নারী পর্যটক নিহত

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৪ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২০ পিএম

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলার সাপমারায় বাস ও পিকআপের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। বাসের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পিকআপ। প্রবা ফটো

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলার সাপমারায় বাস ও পিকআপের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। বাসের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পিকআপ। প্রবা ফটো

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপজেলায় বাস ও পিকআপের সংঘর্ষে দুই নারী পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।

বুধবার (২১ বেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপ‌জেলার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৬৫ বছরের মনিমা ঘোষ ও ৪৫ বছরের প্রীতি বালা। তারা খাগড়াছ‌ড়ি বাজার এলাকার বা‌সিন্দা বলে জানা গে‌ছে।

মা‌টিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। আর নওগাঁ থে‌কে সাজেকের উদ্দেশে রকি পরিবহন নামে একটি বাস ছেড়ে আসে। মা‌টিরাঙ্গার সাপমারা এলাকায় এলে গাড়ি দুটির সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই নারী প্রাণ হারান। আহত হন অন্তত ১২ জন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বাসের চালক নজরুল ইসলাম‌কে আটক করা হয়েছে বলে জানান ওসি কমল কৃষ্ণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা