× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেরখাদার ২৬ প্রাথমিক বিদ্যালয়ে এবার একুশের বইমেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৭ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪০ পিএম

তেরখাদা উপজেলার ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে এবার আয়োজন করা হয়েছে একুশের মেলা। প্রবা ফটো

তেরখাদা উপজেলার ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে এবার আয়োজন করা হয়েছে একুশের মেলা। প্রবা ফটো

ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খুলনা জেলার তেরখাদা উপজেলার ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে এবার আয়োজন করা হয়েছে একুশের মেলা। শহরকেন্দ্রিক বইমেলা ও একুশের ওপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে থাকা গ্রামের শিশুদের কথা ভেবেই বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই বইমেলা বসছে। 

শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের এই মেলায় সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, বাংলা ভাষার গৌরব ও বিশ্বজ্ঞান আহরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বইমেলার উদ্বোধন করবেন উপজেলা শিক্ষা অফিসার এমএম মতিয়ার রহমান। 

তেরখাদার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এক ক্লাস্টারে ২৬টি স্কুল তদারকির দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমীর কুমার দাশ এই বইমেলার পরিকল্পনাকারী। স্কুলগুলোতে প্রায় ৩ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। ২৬টি বিদ্যালয় পাঁচটি সাব-ক্লাস্টারে বিভক্ত। 

সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমীর কুমার জানান, ‘আমাদের বিদ্যালয়, আমাদের বইমেলা’ স্লোগানে এতগুলো স্কুল একসঙ্গে নিয়ে এ ধরনের আয়োজন এটিই প্রথম। পাঁচটি সাব-ক্লাস্টারের প্রতিটির একটি ভেন্যুতে (স্কুল) বইমেলার আয়েজন করা হয়েছে। যেসব স্কুলে বইমেলা হচ্ছে- তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমপুর আদালতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিয়ারকুল নলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইন্দুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

সমীর কুমার দাশ জানান, দিনব্যাপী গুচ্ছের প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় অংশ নেবে। বিদ্যালয় মাঠে গুচ্ছের প্রতিটি বিদ্যালয় আলাদা স্টল তৈরি করেছে। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক তাদের শৈল্পিক কারুকাজ দিয়ে স্টল সাজিয়েছে। স্কুলের নিজস্ব পাঠ্যবই, গল্পের বই ও এসআরএমের প্রদর্শনী করা হচ্ছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থীদের নিজেদের লেখা বই, ভাজপত্র ও দেয়ালিকা প্রকাশ করা হচ্ছে। প্রদর্শিত বইনির্ভর কুইজ প্রতিযোগিতা ও উৎসাহ পুরস্কার দেওয়া হবে। থাকছে সাংস্কৃতিক উপস্থাপনা। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ দেখানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা