× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকশীগঞ্জে নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২২ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০২ পিএম

গ্রেপ্তার জামায়াতের আমির মাওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমান। প্রবা ফটো

গ্রেপ্তার জামায়াতের আমির মাওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমান। প্রবা ফটো

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি। 

জামায়াতের আমির মাওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমান উপজেলার বাট্টাজোড় কেআরআই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘নাশকতার মামলায় জামায়াত নেতা আরমানের বিরুদ্ধে জামালপুর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে রাতেই অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা