× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১০ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১২ পিএম

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল হোসেন। প্রবা ফটো

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল হোসেন। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র তাজেমুল হক হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় একজন উপস্থিত ছিলেন।

সাজা পাওয়া দুজন হলেন নাচোল উপজেলার শ্রীরামপুরের রুবেল হোসেন ওরফে আবীর ও হযরত আলী। এরমধ্যে হযরত আলী পলাতক রয়েছেন।

আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার নথির বরাতে তিনি জানান, পড়ালেখার পাশাপাশি অটোরিকশা চালাতেন তাজেমুল হক। ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা ধান নিয়ে আসার কথা বলে তাজেমুল হকের অটোরিকশা ভাড়া নেন। পরে অটোরিকশা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাচোল উপজেলার চিনিসল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যান। সেখানে তাজেমুলের গলায় গামছা ও রশি পেঁচিয়ে হত্যার পর ইট নিয়ে মুখ থেতলে দেওয়া হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ওই ভবনেই বালুচাপা দেয় আসামিরা। পরে পুলিশ ওইদিনই রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। 

এপিপি বলেন, এ ঘটনায় তাজেমুলের নানা আব্দুল ওহাব নাচোল থানায় মামলা করেন। ২০২১ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রায় দেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা