× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে ল্যাব সহকারীর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৫ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০২ পিএম

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। প্রবা ফটো

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। প্রবা ফটো

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে নকল সরবরাহের অপরাধে রুবেল হোসেন নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া রুবেল এস বি এম কলেজের আইসিটি ল্যাব সহকারী। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তাকে এ সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

তিনি জানান, ওই কম্পিউটারের দোকান থেকে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ হচ্ছিল। এমন তথ্য ও প্রমাণের ভিত্তিতে রুবেলকে হাতেনাতে আটক করে এ সাজা দেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা