× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৯ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৮ পিএম

দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ। মঙ্গলবার সকালে তোলা। প্রবা ফটো

দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ। মঙ্গলবার সকালে তোলা। প্রবা ফটো

ফরিদপুরে আটরশির ওরসফেরত যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। প্রতিটি যানবাহনকে এক ঘণ্টারও বেশি সময় ফেরিতে উঠার অপেক্ষায় থাকতে দেখা গেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে দেখা যায়– শতাধিক যানবাহন নদী পারের জন্য ঘাটে অপেক্ষা করছে।

ওরসফেরত একাধিক ব্যক্তি জানান, তাদের ভাড়া করা বাসে বাড়ি ফিরছিলেন। দৌলতদিয়া ঘাটে এসে তারা আটকা পড়েছেন।

ঘাটে দায়িত্বরত রাজবাড়ী ট্রাফিক পুলিশের এটিএসআই মাহবুবুর রহমান বলেন, হঠাৎ ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এই সিরিয়ালে ফরিদপুরের ওরসফেরত যানবাহন বেশি। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে তিন দিনের ওরস শেষ হওয়ায় ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এ নৌরুটে ১৮টি ফেরির মধ্যে বর্তমানে আটটি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা