× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানতে দুই যাত্রীর ব্যাগে মিলল ৭১৬ গ্রাম স্বর্ণ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৩ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫২ পিএম

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুই যাত্রীর কাছ থেকে জব্দ হওয়া ৭১৬ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা। প্রবা ফটো

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দুই যাত্রীর কাছ থেকে জব্দ হওয়া ৭১৬ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা। প্রবা ফটো

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও শারজাহ থেকে আসা পৃথক দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৭১৬ গ্রাম স্বর্ণ জব্দের কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা জানান, জব্দ হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ টাকা।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বর্ণগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল ৮টায় ফ্লাই দুবাই এয়ারলাইনসের এফজেড-৫৬৩ ফ্লাইটে করে দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে নামেন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা প্রবাসী আব্দুর রহিম। আচরণ সন্দেহজনক হওয়ায় কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার হাত ব্যাগ ও লাগেজ তল্লাশি করে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩৯৩ গ্রাম ওজনের পাত ও দণ্ডাকৃতির স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৭ হাজার টাকা।

অপরদিকে একই দিন বিকাল চারটায় এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে করে শারজাহ থেকে আসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আতিকুল্লা। আগে থেকে গোপন সংবাদ থাকায় শাহ আমানত বিমানবন্দরে আসার পর এনএসআই সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ২২৩ গ্রামের বিয়ারিং আকৃতির দুই পিস স্বর্ণ পাওয়া যায়।


কর্মকর্তারা জানান, সেগুলো তিনি লাগেজের ভেতর একটি সিলিকন গ্লু হিটার মেশিনের লোহার পাতের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে এনেছিলেন। এ র্স্বণের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ১৪ হাজার টাকা।

এ বিষয়ে জানতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা