× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানচিতে পুড়িয়ে দেওয়া হলো ট্রাক

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৫ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩১ পিএম

বান্দরবানের থানচিতে একটি ট্রাক আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রবা ফটো

বান্দরবানের থানচিতে একটি ট্রাক আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রবা ফটো

বান্দরবানের থানচিতে সড়ক নির্মাণের পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে থানচির বাকলাই সীমান্ত সড়কের ১১ কিলো এলাকায় এ ঘটনা ঘটে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রবিবার বিকাল ৪টার দিকে থানচি উপজেলার বাকলাই ১১ কিলো এলাকায় একটি হিনো ডাম্পা ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।

ওসি বলেন, ‘এ ঘটনা কেএনএফ সদস্যরা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।’

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হোসেন বলেন, ‘রবিবার বিকালে গাড়িতে আগুন দেওয়ার খবর পাই। পরে থানচি ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. ইসমাইল হোসেন মিয়াঁর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা