× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হচ্ছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৮ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০৩ পিএম

রবিবার সকালে জামালপুর সার্কিট হাউসের কনফারেন্স রুমে প্রেস কাউন্সিলের উদ্যোগে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভায় পিআইবি চেয়াপরম্যান। প্রবা ফটো

রবিবার সকালে জামালপুর সার্কিট হাউসের কনফারেন্স রুমে প্রেস কাউন্সিলের উদ্যোগে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভায় পিআইবি চেয়াপরম্যান। প্রবা ফটো

বাংলাদেশ প্রেস কাউন্সিলের (পিআইবি) চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘সারা দেশের সাংবাদিকদের নিয়ে একত্রে একটি পূর্ণাঙ্গ ডেটাকেহ তৈরি করা হচ্ছে। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাও ন্যূনতম স্নাতক নির্ধারণ করে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। তবে যাদের অভিজ্ঞতা ন্যূনতম পাঁচবছর বা তদূর্ধ্ব তাদের জন্য এটা শিথিলযোগ্য।’

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সার্কিট হাউসের কনফারেন্স রুমে প্রেস কাউন্সিলের উদ্যোগে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, ‘সারা দেশে সাংবাদিকদের নানা সমস্যার কথা জানি। বঙ্গবন্ধু যখন প্রেস কাউন্সিল গঠন করেন, তখন থেকেই উদ্দেশ্য ছিল এটি সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করবে এবং সাংবাদিকদের দুঃখ-কষ্টের কথা ভাববে। সে লক্ষ্যে প্রেস কাউন্সিল যথেষ্ট কাজ করছে। তবে প্রেস কাউন্সিলের ক্ষমতাটা কোথায়।’ 

সাংবাদিকদের মানোন্নয়ন এবং হলুদ সাংবাদিকতা প্রতিরোধে তিনি পত্রিকার মালিক-কর্তৃপক্ষ ও সাংবাদিক সংগঠনের নেতাদের এগিয়ে আসার তাগিদ দেন।

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা