× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরণখোলায় যুবদল ও শ্রমিকলীগ নেতা গাঁজাসহ গ্রেপ্তার

শরণখোলা (বাহেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৪ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৭ পিএম

শরণখোলায় যুবদল ও শ্রমিকলীগ নেতা গাঁজাসহ গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলায় যুবদল ও শ্রমিকলীগ নেতা এবং অপর দুই মাদক বিক্রেতাকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।এর আগেরদিন শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, একই এলাকার উপজেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম গাজী, খোন্তাকাটা ইউনিয়নের জানেরপাড় গ্রামের নাছির শিকদার এবং ওই ইউনিয়নের রাজৈর গ্রামের সোলায়মান আকন। 

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহিদুল ইসলাম সোহাগ ও সেলিম গাজীকে উত্তর কদমতলা গ্রামের খালেক ডাক্তারের মাছের ঘের থেকে ৩৮ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজন মাদকসেবী। এ ছাড়া মাদক করাবারি নাছির শিকদার ও সোলায়মানকে রাজৈর গ্রাম থেকে ৪২ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার সকালে বাগেরহাট আদালতে চালান করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা