× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৬ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে খোরশেদ আলম নামে এক ব্যক্তি মারা গেছে। এ সময় গুরুতর আহত হয়ে আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

খোরশেদ আলম ঝিনাইগাতীর জুলহাস উদ্দিনের ছেলে।

আহত ব্যক্তিরা হলো- মাদ্রাসা শিক্ষক আবদুল কাদের ও অটোরিকশাচালক বিল্লাল হোসেন। তাদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তেঁতুলতলা এলাকায় অটোরিকশা ও পানভর্তি একটি ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। পরে ঝিনাইগাতীর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলম মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা