× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার পানছড়ি বাজার বয়কটের ডাক ইউপিডিএফের

খাগড়াছড়ি সংবাদদাতা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪১ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৬ পিএম

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি বাজার। সম্প্রতি তোলা। প্রবা ফটো

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি বাজার। সম্প্রতি তোলা। প্রবা ফটো

চার নেতা হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দফায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি বাজার বয়কটের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির পানছড়ি শাখার পরিদর্শক জানান, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে পানছড়ি বাজার বয়কট কার্যকর হবে।

তিনি আরও জানান, তাদের সংগঠনের নেতা বিপুল, সুনীল, লিটন ও রুহিনের হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে আইনিভাবে অগ্রগতি না হওয়ায় ইউপিডিএফ পানছড়ি উপজেলা শাখা এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর থেকে পানছড়ি বাজার বয়কটের ডাক দেয় ইউপিডিএফ। পরে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বয়কট স্থগিত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা