× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ মাস পরেও হত্যাকারী চিহ্নিত না হওয়ায় ক্ষোভ

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৩:৫৬ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৪:৩৮ পিএম

পল্লী চিকিৎসক আব্দুল মান্নান হত্যাকারীদের বিচার দাবিতে নিহতের পরিবার ও গ্রামবাসী মানববন্ধন।

পল্লী চিকিৎসক আব্দুল মান্নান হত্যাকারীদের বিচার দাবিতে নিহতের পরিবার ও গ্রামবাসী মানববন্ধন।

রাজশাহীর চারঘাটে পল্লী চিকিৎসক আব্দুল মান্নান হত্যার সাত মাস পরেও কোনো আসামিকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছে পরিবার ও স্থানীয়রা। তারা মান্নান হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে।

রাজশাহী নগরীর জিরো পয়েন্টে শনিবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। 

গত ২২ এপ্রিল শলুয়া ইউনিয়নের কানুজগাড়ী গ্রামে রমজান মাসে ইফতারের আগে কৃষি জমিতে কাজ করছিলেন আব্দুল মান্নান। এ সময় তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর ২৩ এপ্রিল চারঘাট থানায় স্থানীয় রবিউল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন নিহতের পরিবার।  

নিহতের ছেলে মহিম হোসেন লিমন বলেন, ‘আমার বাবাকে হত্যার প্রায় সাত মাস পেরিয়ে গেলেও হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তারা বলছে এটি ক্লুলেস হত্যাকাণ্ড। এরই মধ্যে আসামি রবিউল জামিনে বের হয়ে গেছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলার কোনো অগ্রগতি না হওয়ায় আদালত এই মামলা পিবিআইকে হস্তান্তর করেছে। তারাও প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি।’

নিহতের স্ত্রী মার্জিনা বেগম দাবি করেন, তার স্বামী গ্রামের মানুষকে মাদক থেকে বিরত থাকার উপদেশ দিতেন। এ নিয়েই তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা তার।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল ইসলাম পল্লী চিকিৎসক আব্দুল মান্নানকে হত্যার বিষয়টি জানালেও এর বাইরে কোনো তথ্য দিতে পারেননি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা