× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে মেঘনা নদী থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মৃতদেহ উদ্ধার

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৬ এএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজের তিন দিন পর শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত হাফেজ মো. সাব্বির হোসেন ঢাকার হাজারীবাগের বাসিন্দা মো. মাহতাব হোসেনের ছেলে এবং মোহাম্মদপুর বায়তুল আমান মাদ্রাসার ছাত্র।

হিজলা নৌপুলিশের পরিদর্শক মো. তারিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার বড়জালিয়া গ্রামে খালাবাড়িতে বেড়াতে এসেছিল সাব্বির। ১৪ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে মামা নাছিরউদ্দিনের সঙ্গে মেঘনায় গোসল করতে যায়। সাঁতার না জানায় ডুবে গিয়ে নিখোঁজ হয় সাব্বির।

ঘটনাস্থলে থাকা নৌপুলিশের এসআই মো. বশির বলেন, ইয়ামিন মুন্সীর ইটভাটা এলাকায় নদীতে নেমেছিল সাব্বির। ঘটনাস্থলের পাশেই সকালে মৃতদেহ ভেসে উঠে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

সাব্বিরের খালু আবুল কালাম বলেন, সাব্বিরের গ্রামের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা। কিন্তু ছোটবেলা থেকে ঢাকার হাজারীবাগে থাকে। তার বাবা একজন রিকশাচালক। রিকশা চালিয়ে তাকে মাদ্রাসায় পড়িয়েছে। হাফেজ হওয়ার পর পড়াশোনার পাশাপাশি একই মাদ্রাসায় শিক্ষকতাও করত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা