× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানতে সাড়ে ৭ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪০ এএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২১ এএম

উদ্ধার সোনার বার। প্রবা ফটো

উদ্ধার সোনার বার। প্রবা ফটো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। এর ওজন প্রায় সাড়ে ৭ কেজি। আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ওমান থেকে আসা একটি বিমান থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (চট্টগ্রাম) সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ থাকায় ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর আমরা বিমানটিতে তল্লাশি চালাই। এ সময় বিমানে ৩৫ এফ নম্বর সিটের নিচে কালো স্কচটেপ মোড়ানো চারটি বস্তু পাওয়া যায়। এগুলো খুলে প্রতিটিতে ১৬টি করে ৬৪টি সোনার বার পাওয়া যায়।

তিনি আরও বলেন, প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। এ হিসেবে ৬৪টি সোনার বারের ওজন ৭ কেজি ৪২৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা