টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৮ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫২ এএম
মা-ছেলে নিহতের ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। প্রবা ফটো
টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম ও ছেলে শাকিব মিয়া।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।