× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক তল্লাশির নামে শ্লীলতাহানির অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৮ পিএম

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তোষ কুমার। প্রবা ফটো

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তোষ কুমার। প্রবা ফটো

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদক তল্লাশির নামে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তোষ কুমারের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ ঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ। তার এ অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই গৃহবধূ মাদক বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতে এএসআই সন্তোষ কুমার ওই বাড়িতে গিয়েছিলেন। এ নিয়ে ওই নারীর অভিযোগ উঠায় বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওতে গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘সন্তোষ দারোগাকে আমি চিনি না। তিনি তাড়াশ থানার দারোগা বলে ঘরের ভেতর ঢুকে আমার পুরো শরীরে চেক করেন। আমি নাকি মদ বিক্রি করি। আমি এগুলা করি না বললেও শরীরে হাত দিয়ে চেক করেন। পরে আমার ঘরে থাকা মেয়ে লজ্জায় দৌড়ে গিয়ে আমার মাকে ডেকে আনে। এরপর আমার মা এসে এমন অবস্থা দেখার পর সন্তোষ দারোগার পায়ে ধরে। তারপরও সে আমাকে থানায় নেওয়ার হুমকি দেন। অথচ আমার শরীর চেক করে তিনি কিছুই পাননি। আমি এর সঠিক বিচার চাই।’

ওই গৃহবধূর স্বামী নিরেশ কুমার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ ঘটনার দিন আমি কৃষি কাজে সিংড়া উপজেলায় ছিলাম। পরের দিন বাড়িতে এসে আমার স্ত্রী ও মেয়ের কাছে শুনেছি। ওই পুলিশ আমার স্ত্রীর বিরুদ্ধে মদ বিক্রির মিথ্যা অভিযোগ এনে আমার স্ত্রীর শরীরে হাত দিয়েছে। আমি এই পুলিশের বিচার চাই।’

অভিযুক্ত তাড়াশ থানা পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) সন্তোষ কুমারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া হয়নি। 

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ঘটনায় তাড়াশ থানার সার্কেল এসপিকে তদন্ত করতে বলা হয়েছে। এতে ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা