× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে মিলল মধ্যযুগের স্থাপত্যকীর্তির ‘ধ্বংসাবশেষ’

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫০ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫২ পিএম

পুরাকীর্তির এসব স্থাপনা অনুসন্ধান করে মানুষের মধ্যে ছড়িয়ে দিলে তা জাতিকে মানসিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি বাংলাদেশের পর্যটনশিল্পও সমৃদ্ধ করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রবা ফটো

পুরাকীর্তির এসব স্থাপনা অনুসন্ধান করে মানুষের মধ্যে ছড়িয়ে দিলে তা জাতিকে মানসিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি বাংলাদেশের পর্যটনশিল্পও সমৃদ্ধ করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি গ্রামে মধ্যযুগের স্থাপত্যকীর্তির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। পাশের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামের ‘একডালা দুর্গ’ হিসেবে পরিচিত এলাকাটির ঠিক উল্টো দিকে তথা শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি এলাকার অবস্থান।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মুস্তাফিজুর রহমান দাবি করেন, দরদিয়া গ্রামের আকন্দপাড়া, শেখপাড়া ও টোক্কার ভিটা এলাকায় এ পুরাকীতির্র সন্ধান পেয়েছেন তিনি।

তিনি জানান, ওই এলাকার টেক টিলা, অবকাঠামো, প্রাচীন ইটের খণ্ড খণ্ড অংশ পর্যবেক্ষণ করে এসবের সন্ধান পাওয়া গেছে।

অধ্যাপক ড. সুফি মুস্তাফিজুর রহমান বলেন,  ‘খোঁজেখানি এলাকায় যেসব পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে সেগুলো মধ্যযুগীয় স্থাপনার ধ্বংসাবশেষ। কোথাও সে সময় স্থাপিত দেয়ালের অংশবিশেষের উপস্থিতি পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘খোঁজেখানির কিছু কিছু অংশ খনন করা হলে ভালো কিছু পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।’

খনন কাজ চালাতে নিজেকে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করে মুস্তাফিজুর বলেন, ‘এ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বেশি প্রয়োজন।’

তার ভাষ্য, ‘বাঙালিরা অনেক আগে থেকেই বেশ সুদক্ষ ছিল, পুরাকীর্তির এসব ধ্বংসাবশেষ তারই প্রমাণ রাখে।’

তিনি বলেন, ‘পুরাকীর্তির এসব স্থাপনা অনুসন্ধান করে মানুষের মধ্যে ছড়িয়ে দিলে তা জাতিকে মানসিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি বাংলাদেশের পর্যটনশিল্পও সমৃদ্ধ করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা