× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

শেরপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৪ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের শেরপুরের শ্রীবরদীতে বাবাকে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত বাবা আবুল কালাম ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। আটক সজিব মিয়া তার ছেলে। 

স্থানীয়রা জানায়, আবুল কালামের এক ছেলে ঢাকায় চাকরি করেন। আর অভিযুক্ত সজিব বাড়িতেই থাকতেন। শুক্রবার সকালে হঠাৎ সজিব তার বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, আমরা অভিযুক্ত ছেলেকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা