× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোল এক্স‌প্রেসে আগুনে পোড়া ৩ জনের মরদেহ শনাক্ত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৯ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৮ পিএম

মরদেহ শনাক্ত হওয়া এলিনা ইয়াসমিন, আবু তালহা ও চন্দ্রিমা চৌধুরী সৌমি।

মরদেহ শনাক্ত হওয়া এলিনা ইয়াসমিন, আবু তালহা ও চন্দ্রিমা চৌধুরী সৌমি।

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় রাজবাড়ীর নিখোঁজ তিন যাত্রীর মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিহতদের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের মরদেহ শনাক্ত হয়েছে, রাজবাড়ীর সদর উপজেলার লক্ষী‌কোলর সাইদুর রহমান বাবুর মেয়ে ৪০ বছরের এলিনা ইয়াসমিন, খানগঞ্জ বেলগাছির সরকার বাড়ির চিত্তরঞ্জন প্রামাণিকের মেয়ে ২৪ বছরের চন্দ্রিমা চৌধুরী সৌমি ও কালুখালীর মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের আবদুল হক মণ্ডলের ছেলে ২৪ বছরের আবু তালহা।

আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে তাদের মরদেহ আজই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের দুদিন আগে রাজনৈতিক সহিংসতার মধ্যেই গত ৫ জানুয়ারি রাতে ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে রাজবাড়ীর দুই নারী ও এক যুবক নিখোঁজ ছিলেন। তারা সবাই রাজবাড়ী থেকে ‘চ’ বগিতে ঢাকায় যাচ্ছিলেন।

রাজবাড়ী রেলস্টেশন থেকে ঢাকায় যাওয়ার জন্য বেনাপোল থেকে সেই ট্রেনে ওঠেন এলিনা, রত্না, ইকবাল বাহার ও তাদের সন্তান এবং সৌমি, তালহাসহ বেশ কিছু যাত্রী। কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগে রাজধানীর গোপীবাগে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। এতে চারটি বগি পুড়ে যায়। পুড়ে মারা যান চারজন।

নিহত এলিনার মামাতো ভাই কাজী পলাশ বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে তার বোনসহ চারজনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

রাজবাড়ী সদরের খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুর রহমান সোহান বলেন, আজই ঢাকা মেডিকেল থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা