× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে স্মার্ট ভূমিসেবায় বসন্তছোঁয়া

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০০:২৯ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫২ এএম

উপজেলা ভূমি অফিস চত্বরে বসন্তছোঁয়া অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

উপজেলা ভূমি অফিস চত্বরে বসন্তছোঁয়া অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমিসেবা গ্রহীতাদের স্মার্ট সেবা প্রদানের লক্ষ্যে ‘বসন্তছোঁয়া’ অনুষ্ঠানের মাধ্যমে ফুলে ফুলে বরণ করে নেওয়া হয়েছে সেবাগ্রহীতাদের। বুধবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বসন্তছোঁয়া অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, এটি একটি ভিন্নধর্মী প্রশংসনীয় উদ্যোগ। ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মাঝে এক সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন সৃষ্টি হবে।

ভূমি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে বসন্তছোঁয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, ফেরদৌস কোরাইশী টিটু, উবায়দুল্লাহ রুমী, কানুনগো মোস্তফা জামান আব্বাসী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা