× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

রংপুর ব্যুরো

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ২৩:২৭ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৫:০৮ পিএম

বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিলনকে ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তার কাছে ৯ পিস ইয়াবা পাওয়া গেছে।

সৈয়দপুর বিমানবন্দরের দায়িত্বরত এপিবিএনের পরিদর্শক হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে মিলনের ঢাকায় যাওয়ার কথা ছিল। এজন্য ৯টার দিকে তিনি বিমানবন্দরে আসেন। সেখানে তল্লাশির সময় তার কাছে ৯ পিস ইয়াবা পাওয়া গেছে। মাদক আইনে মামলা দিয়ে তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হবে।

আবদুর রাজ্জাক মিলন থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা