× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত আসনে

জয়পুরহাটের দুই শহীদ সন্তান পেলেন আওয়ামী লীগের টিকিট

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০৪ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৮ পিএম

ডা. রোকেয়া সুলতানা ও মাহফুজা সুলতানা মলি। প্রবা ফটো

ডা. রোকেয়া সুলতানা ও মাহফুজা সুলতানা মলি। প্রবা ফটো

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জয়পুরহাটের দুই নারী। তারা হলেন- ডা. রোকেয়া সুলতানা ও মাহফুজা সুলতানা মলি। রোকেয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আছেন। আর মলি জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।

রোকেয়া সুলতানা সদরের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা। শহীদ মাহতাব উদ্দিনের সন্তান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুকে। পরে তাকেই সমর্থন দেন এই নেত্রী।

মাহফুজা সুলতানা মলি আক্কেলপুরের পূর্ব আমুট্ট গ্রামের বাসিন্দা। তিনি শহীদ মুজিবর রহমানের (আক্কেলপুরী) সন্তান। জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছাড়াও এই নেত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। এবারই প্রথম তিনি সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘জয়পুরহাটের দুই নারী নেত্রী সংরক্ষিত আসনের মনোনয়ন পেয়েছেন। এতে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করব, তাদের হাত ধরে এই জেলায় নারীদের নেতৃত্ব আরও এগিয়ে যাবে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা