× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে আগুনে পুড়ে বোনের মৃত্যু, হাসপাতালে ভাই

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৪ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫০ পিএম

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরটি। প্রবা ফটো

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরটি। প্রবা ফটো

রাজবাড়ী সদরে বসতঘরে আগুনে পুড়ে রাবেয়া বেগম বরুর নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন তার ভাই ইউনুস শেখ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী স্টেশন মাস্টার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় একজনের মরদেহ উদ্ধার ও আরেকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা রাবেয়া বেগম বরুর স্বামী নেই। তার ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকেন তিনি। ভোরে হঠাৎ রাবেয়া বেগমের ঘরে আগুন লাগে এবং আগুনে পুড়ে তিনি ঘরের ভেতরেই মারা যান। এ সময় তার ভাই ইউনুস তাকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন। পরে দগ্ধ ইউনুসকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে তার শরীরের অনেকাংশই পুড়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা