× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ, আটক ৪০

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫০ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৯ পিএম

মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌপুলিশ। প্রবা ফটো

মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌপুলিশ। প্রবা ফটো

চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌপুলিশ। এ সময় সাতটি অটোরিকশাসহ ৪০ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাটকাগুলো চাঁদপুর নৌ থানার সামনে ও মোহনপুর এলাকায় দুস্থ, অসহায় ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাটকা অভিযানের দ্বিতীয় কম্পিং অভিযান শেষ হয়েছে গতকাল। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর অঞ্চলে অভিযান চালিয়ে চাঁদপুর লঞ্চঘাটে ৫০ মণ ও মোহনপুরে ৬২ মণ জাটকা জব্দ করা হয়। এ ছাড়া পরিবহনে ব্যবহৃত সাত অটোরিকশা জব্দ ও সাত চালকসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জাটকা অভিযান ও জাটকা বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা