× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে অনলাইন জুয়ায় জড়িত পাঁচজনকে ১ মাসের সাজা

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৮ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩১ পিএম

দিনাজপুরের খানসামায় অনলাইন জুয়ায় জড়িত থাকার দায়ে পাঁচজনকে ১ মাসের সাজা দিয়েছেন আদালত। প্রবা ফটো

দিনাজপুরের খানসামায় অনলাইন জুয়ায় জড়িত থাকার দায়ে পাঁচজনকে ১ মাসের সাজা দিয়েছেন আদালত। প্রবা ফটো

দিনাজপুরের খানসামায় অনলাইন জুয়া প্ল্যাটফর্মে জড়িত থাকার দায়ে পাঁচজনকে  ৩০ দিনের বিনাশ্রম দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দীন এ আদেশ দেন।

ইউএনও মো. তাজ উদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে এ  তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলো,  উপজেলার ২নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের আনোয়ার হোসেন, হাচানুর ইসলাম, ঝগড়ু পাড়ার গালিব ইসলাম, আংগারপাড়া সূবর্ণখুলী মুসাহারপাড়ার উজ্জ্বল ভুঁইয়া ও সৈয়দপুর গোলাহাট এলাকার সুমন ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আংগারপাড়া বাংলাবাজার ও সুবর্ণখুলী মুশাহার পাড়া এলাকায় নির্বাহী ম্যজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন ও অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও ৮৪টি সিম কার্ড জব্দ করা হয়। অনলাইন জুয়ায় জড়িত থাকার দায়ে প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ সালের ৪ ধারা অনুযায়ী প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ওসি মোজাহারুল ইসলাম বলেন,  ‘ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক, ও জুয়া প্রতিরোধে থানা পুলিশ সজাগ রয়েছে।’ 

ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, ‘জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধিমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা