× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসন্ত উৎসবে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪২ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২২ পিএম

বুধবার দুপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। প্রবা ফটো

বুধবার দুপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বসন্ত উৎসবে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বসন্ত বরণ অনুষ্ঠান চলাকালে রহনপুর ইউসুফ আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর শাখার সহসভাপতি মেহেদি হাসানের সমর্থকরা আকস্মিক লাঠিসোঁঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। আহতরা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস ছেড়ে চলে যায়। 

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মুনিরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে কলেজে বসন্ত উৎসব চলছিল। এ সময় ছাত্রলীগের দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে ক্যাম্পাস ছেড়ে চলে গেছে।’

তিনি বলেন, ‘ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে।’

অভিযুক্ত ছাত্রলীগের দুই নেতার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, ‘দলীয় অভ্যন্তরীণ কোন্দল থেকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিশৃঙ্খলা এড়াতে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা