× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৪ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খড়গপুর গ্রামের নুরু নামের এক ব্যক্তির বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে উপজেলার খড়গপুর গ্রামের নুরু নামের এক ব্যক্তির বাড়ির পেছনে স্থানীয় লোকজন শিশুটির বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।

এ পুলিশ কর্মকর্তা বলেন, খড়গপুর গ্রামের আহসান নামের এক ব্যক্তির সাত বছর বয়সি মেয়ে আতিকা ৩ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। ওইদিনই তার বাড়ির লোকজন থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করে। যে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে তার বয়সও আনুমানিক সাত বছর। মেয়েটি নিখোঁজ আতিকাই কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।

লাশটি গলে যাওয়ার কারণে প্রাথমিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা