× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিআরবি রক্ষার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ২১:০৮ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ২১:১৮ পিএম

শুক্রবার বিকেলে সিআরবি চত্বরে আয়োজিত সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্টজনেরা। ছবি: প্রবা

শুক্রবার বিকেলে সিআরবি চত্বরে আয়োজিত সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্টজনেরা। ছবি: প্রবা

চট্টগ্রামের ফুসফুস হিসেবে খ্যাত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার এমন তথ্য জানিয়েছেন সিআরবি রক্ষায় গঠিত নাগরিক সমাজের চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা সমাজ বিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। এজন্য প্রধানমন্ত্র‌ী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। 

সিআরবি রক্ষার সিদ্ধান্ত হওয়ায় শনিবার (৫ নভেম্বর) শীর্ষ রাজনীতিক, মন্ত্রী, মেয়র ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে আনন্দ মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে ৪৮৩ দিনের প্রতিবাদ কর্মসূচি। 

অনুপম রায় বলেছেন, 'আমরা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি চট্টগ্রামবাসীর আবেগের প্রতি একত্মতা প্রকাশ করে সিআরবি থেকে হাসপাতাল সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। আমাদের বিশ্বাস ভবিষ্যতেও চট্টগ্রামের এই সবুজ প্রকৃতি সিআরবি রক্ষা করার জন্য তিনি আরও উদ্যোগী হবেন। পরিবেশ সুরক্ষায় ভূমিকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিশ্বে অন্যতম পরিবেশবাদী নেতা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

শুক্রবার বিকেলে সিআরবি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন জাতীয় সংগীত, জাগরণের গান, লালনগীতি, আবৃত্তি, অভিনয় আর বিশিষ্টজনদের কথামালা দিয়ে শেষ হয়েছে নাগরিক সমাজ চট্টগ্রামের সমাপনী সাংস্কৃতিক সমাবেশ। 

অনুষ্ঠানে জাতীয় সংগীতের পর সিআরবিকে নিয়ে লেখা  প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পী আলাউদ্দিন তাহের, অসীম দাশগুপ্ত ও নারায়ণ দাশ।

সভাপতির বক্তব্যে অনুপম সেন বলেন, ‘দীর্ঘ দেড় বছরের কাছাকাছি ধরে সিআরবিকে রক্ষা করার জন্য আন্দোলন করে আসছে নাগরিক সমাজ, চট্টগ্রাম ও চট্টলার সাধারণ আপামর জনতা। প্রগতিশীল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, যুব আর ছাত্রনেতা, তারুণ্যের হাতধরে গড়ে উঠা নাগরিক সমাজ চট্টগ্রাম আন্দোলন চালিয়ে নিয়েছে বিরতিহীনভাবে, যা একদিনের জন্যও বন্ধ হয়নি। এমনকি ঈদ, পূজাপার্বণসহ উৎসবের দিনও চলেছে।  আন্দোলন ইতিহাসে এমন দীর্ঘ লম্বা আন্দোলন নজিরবিহীন।’ 

তিনি বলেন, ‘টানা ৪৮২ দিনের আন্দোলন প্রতিকূল আবহাওয়া, রোদ, বৃষ্টি কোনো কিছুই থামাতে পারেনি। নাগরিক সমাজ চট্টগ্রাম অনেক সহকর্মী তাদের মূল্যবান সময় নষ্ট করে এ আন্দোলনে প্রতিদিন উপস্থিত হয়েছেন তাদের  প্রতি অশেষ কৃতজ্ঞতা। চট্টগ্রামের সিংহভাগ সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন এ আন্দোলনে  সম্মতি জানিয়ে উপস্থিত হয়েছিলেন তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা।’

অনুপম সেন বলেন, ‘বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছ থেকে আমরা যে পরিমাণ সাপোর্ট পেয়েছি তা বলার বাইরে। তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আর যারা আমাদের আন্দোলনের মূলশক্তি চট্টলার সাধারণ জনগণ  ছাত্র, শিক্ষক,  রাজনীতিবিদ, আইনজীবী, সরকারি কর্মকর্তা, শ্রমিক, কৃষক, দিনমজুর, সামাজিক সংগঠন সর্বোপরি সকল শ্রেণী-পেশার মানুষ, আপনারাই এ আন্দোলনের গতিপথ দেখিয়েছেন। আপনাদেরই প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

এর আগে ৩১ অক্টোবর সিআরবিতে প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ না করার পক্ষে মত দেয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

২০২১ সালের জুন থেকে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে আসছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা। তাদের সঙ্গে যোগ দেন চট্টগ্রামের সাধারণ মানুষও।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগীত পরিবেশন করেন সাইফুদ্দিন মাহমুদ খান, কায়সারুল আলম, সৈয়দ মোসলেহ উদ্দিন মানিক, অজয় চক্রবর্তী, রনি দাশ, কথা চৌধুরী, জুলি,শাহীন রহমান, সীমা সেন,প্রেম লাল, ঐশী ভট্টাচার্য, অসীম দাশ, হাসান জাহাঙ্গীর।

কবিতা পাঠ করেন কবি আবু মুসা চৌধুরী, উৎপল কান্তি বড়ুয়া, মোদাচ্ছের আলী, মিনু মিত্র, বিপ্লব কুমার সেন, আবৃত্তি করেন তৈয়বা জহির আরশি, শ্রুতিনাটক করেন মঈন উদ্দিন কোহেল ও ইলমা আইলিন মৃত্তিকা।

বাউল গান পরিবেশন করেন ড. হানিফ মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেম, নাগরিক সমাজের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুরজ রহমান, নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুচ সালাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচএম জিয়াউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, শ্রমিকলীগ নেতা আহাদ, কেন্দ্রীয় জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, ঋত্বিক নয়ন, বেলায়েত হোসেন, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, যুব নেতা হেলাল উদ্দিন, নগর ছাত্রলীগের সাবেক সম্পাদক সম্পাদক নূরুল আজিম রনিসহ অনেকে।

প্রবা/এমআর 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা