× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৯ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২০ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

বগুড়ায় বালুবোঝাই ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সোনাতলা উপজেলার পাঁচকুড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম শাহানা আকতার। তিনি সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। এসব তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার উপপরিদর্শক ইমরান হোসেন। 

তিনি জানান, শাহানাকে নিয়ে তার বড় ভাই মোটরসাইকেল করে কলেজে যাচ্ছিলেন। পথমধ্যে পাঁচকুড়ি ব্রিজের কাছে একটি বালুবোঝাই ট্রাকের চাপায় শাহানা আকতার ঘটনাস্থলেই মারা যান এবং তার ভাই আহত হন। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা