× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাটি কাটার দায়ে ১১ শ্রমিকের বিনাশ্রম কারাদণ্ড

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৪ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৩ পিএম

১১ শ্রমিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

১১ শ্রমিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

চাঁদপুরের হাইমচরের চরভৌরবী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১১ শ্রমিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইসময় তিনি আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এছাড়া চর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় মাটিকাটার কাজে ব্যবহৃত জব্দকৃত এক্সকেভেটর, পন্টুন ও বাল্কহেড চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন হেফাজতে কয়লা ঘাটে রাখার নিদের্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজুল হক জানান,  এরআগে রবিবার রাতে চাঁদপুর কোস্ট গার্ড চরভৌরবি এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। ওইসময় ১১ শ্রমিক আটকসহ ১ টি এক্সকেভেটর, ১টি বাল্কহেড ও ১ টি পন্টুন জব্দ করা হয়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা