× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার ২

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫০ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১০ পিএম

মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলা হয়। প্রবা ফটো

মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলা হয়। প্রবা ফটো

মেহেরপুরের আমঝুপিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন দুই সাংবাদিক। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র নামে একটি এনজিও সংস্থার দপ্তরের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার ঘটনায় আবু লায়েস ও জিয়াউর রহমান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত সাংবাদিকরা হলেনবেসরকারি টিভি চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সিরাজউদ্দৌলা পাভেল। 

আহত সাংবাদিক রাশেদুজ্জামান জানান, সকালে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি মউক এনজিওর সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়। এই সংবাদ সংগ্রহ করার সময় স্থানীয় লোকজনসহ কিছু দুর্বৃত্ত এনজিওটিতে হামলা চালায়। এ সময় হামলার ছবি নেওয়ার সময় কয়েকজন যুবক হঠাৎ করে তার ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। তার মোবাইলে তোলা ছবি ও ভিডিও ডিলেট করতে চাইলেও দুর্বৃত্তরা তাকে কয়েক দফা মারধর করে। পরে তাকে বাঁচাতে জবাবদিহির সাংবাদিক পাভেল এগিয়ে এলে তার ওপরেও হামলা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে।

মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় দুজন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটক না করতে পারলে সাংবাদিক সমাজ মাঠে নামাসহ কঠোর অবস্থান কর্মসূচি পালন করবে।’

সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তদন্ত করে ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটা খুঁজে বের করতে পুলিশের প্রতি জোর দাবি জানাই।’

এ ঘটনায় মামলা হয়েছে বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া। তিনি বলেন, ‘হামলার ঘটনায় সাংবাদিক রাশেদুজ্জামান মামলা করেছেন।’

অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান জানান, ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আবু লায়েস ও জিয়াউর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা