× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

রাজশাহী অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৭ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৭ পিএম

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

রাজশাহীতে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি কাঠের লাকড়িবাহী নসিমনের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ মোহনপুর এলাকার রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পুঠিয়া উপজেলার ধাধাস এলাকার হানিফের ছেলে মো. হাবিব ও একই এলাকার মো. মোফাজ্জল।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তার হামদি খান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চত করেছেন। 

তিনি বলেন, রাজশাহী নগরীর উপকণ্ঠ মোহনপুর ঢালানের কাছে কাঠের লাকড়ি বোঝাই একটি নসিমন রেললাইন পার হওয়ার সময় পদ্মা এক্সপ্রেস টেনের সামনে চলে আসে। ট্রেনের ধাক্কায় নসিমনটিতে থাকা চালক ও হেলপার দুজন ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হতে কাজ করা হচ্ছে।

রাজশাহী রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, বিকাল ৪টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন। এ সময় নগরীর মোহনপুরে অবস্থিত ফ্লাইওভারের দক্ষিণের রাস্তা ধরে একটি নসিমন কাঠের লাকড়ি নিয়ে ভাটার দিকে যাচ্ছিল। নসিমন গাড়িতে একজন চালক ও একজন হেলপার ছিল। পথে মোহনপুর রেল ক্রসিংয়ে এলে ট্রেনের সঙ্গে নসিমনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের অদূরে হরিয়ান স্টেশনে ট্রেনটি থামানো হয়। রাজশাহী স্টেশন থেকে একটি ইঞ্জিন ওই ট্রেনের উদ্দেশে রওনা দিয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা