× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩২ পিএম

বিএনপি নেতা চাঁদ। ফাইল ছবি

বিএনপি নেতা চাঁদ। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর জিআর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ এ আদেশ দেন। এরপর চাঁদকে বিশেষ নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তার একাধিক দফায় আবেদনের প্রেক্ষিতে আদালত আসামি আবু সাঈদ চাঁদের প্রতি উপস্থিতি পরোয়ানার আদেশ দেন। সেই প্রেক্ষিতে তাকে উপস্থিতি পরোয়ানামূলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার আদালতে হাজির করা হয়। তিনি আগে থেকেই রাজশাহীসহ বিভিন্ন জেলার মামলায় কারাগারে আটক ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মো. জাহিদুল ইসলাম বলেন, মামলার পরপরই চাঁদকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছিল। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। দ্রুতই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

২০২৩ সালের ১৯ মে রাজশাহীর পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বিষয়টিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে চাঁদকে প্রধান ও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে সহযোগী আসামি করে ২৩ মে শেরপুরের আমলি আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। এর দুদিন পর একই ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বাদী হয়ে আদালতে আরেকটি মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা