× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে উত্তেজনা

সরিয়ে নেওয়া হলো ঘুমধুমের এসএসসি পরীক্ষা কেন্দ্র

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৬ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৯ পিএম

ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্র স্থানান্তর করে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে। প্রবা ফটো

ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্র স্থানান্তর করে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে। প্রবা ফটো

মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রটি সরিয়ে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে এই কেন্দ্রের পরিবর্তে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ এ এম এম মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে সীমান্তবর্তী কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। তাই কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র করা হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। শেষ হবে ১২ মার্চ।

মিয়ানমারে চলা সংঘাতের রেশ এসে পড়ছে বাংলাদেশ সীমান্তেও। দেশটি থেকে ছোড়া গুলি ও মর্টার শেল এপারে এসে পড়ছে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে গোলার আঘাতে দুজনের মৃত্যু হয়েছে। আহতও হয়েছে কয়েকজন। তীব্র সংঘাতের মধ্যে দেশটির বর্ডার গার্ড পুলিশ বিজিপি, সেনাসহ কয়েক শ নাগরিক পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার।

এমন উত্তেজনাকর পরিস্থতিতে সীমান্তের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর করা হলো।

২০২২ সালে এসএসসি পরীক্ষার সময়ও সীমান্তে সংঘর্ষ হয়। সেসময় কেন্দ্রটি কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা