× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৮ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২২ পিএম

চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার

বিগত বছরের মতো এবারও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪। আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এ কে এম আক্তার হোসাইন।

তিনি জানান, প্রতি বছরের মতো এবারও নগরীর রেলওয়ে পোলোগ্রাউন্ড মাঠে মেলা অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

আক্তার হোসাইন বলেন, ‘ মেলা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান গ্রুপ তাদের পণ্য প্রচারে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়ে তাদের পণ্যের প্রদর্শন ও বিক্রয় দর্শনার্থীর জন্য উন্মুক্ত রাখবেন ‘

তিনি বলেন, ‘প্রতি বছর এই মেলাকে আমরা কিছুটা ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করি। এ বছরও মেলাকে আকর্ষণীয় করে তুলতে সার্বিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৪ লাখ বর্গফুটের পলোগ্রাউন্ড মাঠে আয়জিত মেলায় এবার ১৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল বসবে। মেলায় নিজস্ব পণ্য নিয়ে ভারত, থাইল্যান্ড ও ইরানের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন।’

মাসব্যাপী এই মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় কেনাকাটা করতে পারবেন।

সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন, অঞ্জন শেখর দাশসহ পরিচালকরা উপস্থিতি ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা