× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌতুকের দাবিতে স্ত্রীকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যা

নড়াইল সংবাদদাতা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১৭:২৬ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ২০:৪০ পিএম

নিহত গৃহবধূর আছিয়া বেগম।

নিহত গৃহবধূর আছিয়া বেগম।

নড়াইলে যৌতুকে দাবিতে এক গৃহবধূকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামে শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী রনি শেখ পলাতক রয়েছে।

নিহত গৃহবধূর নাম আছিয়া বেগম। তিনি নড়াইল সদর উপজেলার শড়াতলা গ্রামের  ইকলাস সিকদারের মেয়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, প্রায় পাঁচ বছর আগে সদর উপজেলার শড়াতলা গ্রামের রনি শেখের সঙ্গে একই গ্রামের আছিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে রনি বিভিন্ন সময়ে যৌতুকের জন্য আছিয়াকে নির্যাতন চালিয়ে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে রনিকে দুই লাখ টাকা মদেন। তারপরও রনি আছিয়াকে নির্যাতন অব্যাহত ছিল।  আজ দুপুরের দিকে রনিদের বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। এরপর বিছানায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এই দম্পতির তিন বছরের একটি ছেলে রয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রনিকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি মাহমুদুর রহমান।

 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা