× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরা হলো না রাসেলের

পঞ্চগড় সংবাদদাতা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১৬:১৯ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৭:৩২ পিএম

দুর্ঘটনার পর ট্রাকের নিচে চলে যায় মোটরসাইকেল। ছবি : প্রবা

দুর্ঘটনার পর ট্রাকের নিচে চলে যায় মোটরসাইকেল। ছবি : প্রবা

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরা হলো না ৩২ বছর বয়সী মোস্তাফিজুর রহমান রাসেলের। বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথেই প্রাণ হারান সড়ক দুর্ঘটনায়। 

জেলার সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী রাসেল। এতে আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নিহত মোস্তাফিজুর রহমান রাসেল ঠাকুরগাঁও জেলার হাজিপাড়া এলাকারমৃত মজিবর রহমানের ছেলে। আহত মিলন হোসেন একই এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল বাসায় ফেরার পথে সদর উপজেলার চারমাইল এলাকায় পৌঁছালে তেতুঁলিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কে ছিটকে পড়েন রাসেল। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মিলন। পরে তাকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ট্রাকচালককে আটক করা যায়নি।

তেঁতুলিয়া হাইওয়ে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। তবে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা