× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নারী ও শিশুসহ নিহত ৫

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৬ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৬ পিএম

দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। খুলনার ডুমুরিয়া উপজেলায়। প্রবা ফটো

দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। খুলনার ডুমুরিয়া উপজেলায়। প্রবা ফটো

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নারী এবং শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল, শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী, অজ্ঞাত এক নারী ও দুই বছরের শিশু অন্বী বিশ্বাস।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চুকনগরগামী অটোরিকশা ও ডুমুরিয়াগামী ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা গেছে। আহত আরও তিনজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ট্রাক ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা