× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে মাছ শিকারে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৫ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন খালের পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মারা যাওয়া দুই ভাই হলেন উপজেলার উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে মো. নাদিম ও মো. ইমাম।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মিজান বলেন, ‘শুক্রবার রাতে স্কুলের পাশের খালের পাড়ে মাছ ধরার জন্য বাসা থেকে বের হন নাদিম ও ইমাম। তবে খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। ধারণা করা হচ্ছে, নাদিম ও এমাম না জেনে সেখানে গেলে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। শনিবার সকালে স্থানীয়রা খালের পাড়ে দুই ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।’

পুলিশ পরিদর্শক এইচএম শাহীন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ততের জন্য পিরোজপুরে পাঠানো হবে। ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি অপরাধ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা