× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিক্ষুককে রাস্তা পার করাতে গিয়ে শিশুসহ নিহত ২

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৫ পিএম

সুধারাম মডেল থানা, নোয়াখালী। প্রবা ফটো

সুধারাম মডেল থানা, নোয়াখালী। প্রবা ফটো

নোয়াখালী সদরে ভবঘুরে ভিক্ষুককে রাস্তা পার করাতে গিয়ে বাসচাপায় ওই অজ্ঞাতপরিচয় ভিক্ষুক ও এক শিশু নিহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ১৭মিনিটে নোয়াখালী পৌরসভার সোনাপুর ইসলামিয়া মাদরাসা মোড়ের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম জান্নাতুল ফেরদাউস। সে সদর উপজেলার চর করমুল্যাপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে। আর ওই নারী ভবঘুরে ভিক্ষুক ছিলেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হয়েছি, সাগরিকা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে দুজনই ঘটনাস্থলে মারা যান। জান্নাতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবঘুরে ভিক্ষুক ওই নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। বাসটি খুঁজে বের করতে চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা মো. দিদার হোসেন বলেন, ভবঘুরে ভিক্ষুককে জান্নাতের পরিবার দুপুরে খাবার খাওয়ায়। ভিক্ষুক চোখে কম দেখায় তাকে রাস্তা পার করাতে এগিয়ে যায় জান্নাত। এমন সময় সাগরিকা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে দুজনই ঘটনাস্থলে মারা যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জান্নাতের মরদেহ বাড়িতে নিয়ে আসে আর ভিক্ষুকের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা